নিম পাতার গুড়া / Neem Patra Powder

Price range: ৳ 140.00 through ৳ 450.00

FREE SHIPPINGনিম পাতার গুড়া বহুল পরিচিত একটি প্রাকৃতিক ওষুধ। হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় নিমপাতা ব্যবহার হয়ে আসছে। নিম গাছের ডাল, বাকল, পাতা, সবই বিভিন্ন ধরনের রোগ নিরাময় ও  রূপচর্চায় ব্যবহার হয়ে থাকে।  আমাদের neem leaf powder শতভাগ প্রাকৃতিক ও কেমিক্যাল মুক্ত।

নিম পাতার রস তিতা। তবে এই তিতা নিম পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না। রূপচর্চা থেকে শুরু করে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে নিমপাতা ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে।

নিম পাতার গুড়ার উপকারিতা

নিম পাতার গুড়া

আজকে জানার চেষ্টা করব ওষুধ ও প্রসাধনী হিসেবে নিম পাতার ব্যবহার ও উপকারিতা সম্বন্ধে। নিম পাতার ব্যবহার ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায়।

ব্রণ দূর করতে নিমপাতা

আপনি যদি ত্বকে ব্রণ ও ফুসকুড়ি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে নিম গুড়ার সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপরে এই পেস্ট আপনি ত্বকে লাগান। তোকে লাগানোর পর ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তায় দুই তিন বার করার চেষ্টা করুন। আশা করা যায় আপনার ব্রণের সমস্যা সমাধান হয়ে যাবে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নিম গুড়া

নিম পাতার সাথে কাঁচা হলুদ গুড়া মিশিয়ে তোকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন নিম পাতার তিন ভাগের এক ভাগ হলুদ মিশাবেন। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করতে

নিম পাতা শরীরের পরিপাক তন্ত্রের বিভিন্ন বজ্র পদার্থ ও জীবানু দূর করতে সাহায্য করে। এইজন্য প্রতিদিন নিয়মিত তিন থেকে চারটা নিম পাতা চিবিয়ে খেতে হবে। অথবা এক গ্লাস পানির সাথে এক চা চামচ পরিমাণ নিম গুড়া মিশিয়ে খেলে এ উপকারিতা পাওয়া যায়।

শরীরের দুর্গন্ধ ও চুলকানি দূর করতে নিমপাতা

আপনি যদি শরীরে দুর্গন্ধ ও চুলকানি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে নিমপাতা পানির সাথে সিদ্ধ করে। সেই পানি দিয়ে নিয়মিত গোসল করতে পারেন। নিয়মিত নিম পাতার পানি দিয়ে গোসল করার ফলে চুলকানি, ঘামাচি ও শরীরের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে পারেন।

নিম পাতার দাম

নিম পাতা গুড়ার চা

কাশি কমাতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে, মূত্রনালীর সংক্রমণ দূর করতে, শরীরের ক্লান্তি দূর করতে ও কৃমির সমস্যার সমাধানে নিমের গুঁড়ার চায়ের উপকারিতা অপরিসীম। গরম পানির সাথে নিম পাতা অথবা নিম পাতার গুড়া মিশিয়ে চা হিসেবে পান করলে এই সমস্যা গুলি থেকে সমাধান পেতে পারেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতা

নিম পাতার রক্তের গ্লুকোজ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এজন্য নিমপাতা ডায়াবেটিস রোগীদের জন্য এক মহা ওষুধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সকালে খালি পেটে নিমপাতা খেতে হবে। প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে এক চা চামচ অথবা দের চা চামচ নিম পাতার গুঁড়া মিশিয়ে পান করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকে।

ত্বকের ক্ষত সারাতে নিমপাতা

আপনার শরীরে কোন কারণে যদি ক্ষতের সৃষ্টি হয়। তাহলে দেরি না করেই নিম পাতার গুড়ার সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবং তা ক্ষতস্থানে ব্যবহার করুন। আশা করাতে খুব দ্রুত আপনার ক্ষতোর সমস্যা সমাধান হয়ে যাবে।

চর্মরোগ সারাতে নিমপাতা

আপনার যদি ফক্স হাম ও অন্যান্য চর্ম রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাহলে নিম পাতার গুড়া পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ওই নিম পাতার পেস্ট নিয়মিত আক্রান্ত স্থানে ব্যবহারের ফলে সমস্যাগুলির সমাধান হয়ে যেতে পারে।

নিম পাতা কোথায় পাওয়া যায়

চুলের খুশকি দূর করতে নিমপাতা

আপনি যদি চুলে খুশকির সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে নিম পাতার গুড়া অথবা নিম পাতা পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে ভালোভাবে সিদ্ধ করুন। তারপরে এই নিমপাতা এবং পানির মিশ্রণটি ১০ থেকে ১২ ঘন্টা রেখে দিন। তারপরে ওই নিম পাতা গুলি পানি থেকে সরিয়ে সাথে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।

তারপর ওই পেস্ট চুলে ব্যবহার করুন। এবং অবশিষ্ট নিম পাতার পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করার চেষ্টা করুন। আশা করা যায় ধীরে ধীরে আপনার খুশকির সমস্যা সমাধান হয়ে যাবে।

শরীরের ওজন কমাতে নিমপাতা

আপনার যদি শরীরে অতিরিক্ত ওজন সামাল দিতে সমস্যার সম্মুখীন হন। তাহলে নিয়মিত প্রতিদিন খালি পেটে নিমপাতার পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। এতে করে ধীরে ধীরে আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে।

নিম পাতা ব্যবহারে সতর্কতা

নিম পাতার গুড়া সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অতিরিক্ত নিম পাতা খেলে পেটে সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও গর্ভবতী মহিলাদের নিম পাতা সেবন থেকে  দূরে থাকা উচিত। যদি গর্ভবতী মহিলাদের নিমপাতা সেবন করা জরুরি হয়ে পড়ে তাহলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন।

Weight

50gm, 100gm, 250gm, 500gm

Reviews

There are no reviews yet.

Be the first to review “নিম পাতার গুড়া / Neem Patra Powder”

Your email address will not be published. Required fields are marked *

Vendor Information

  • Store Name: illiyyoon
  • Vendor: illiyyoon
  • Address:
  • No ratings found yet!
Shopping Cart
Let's Chat!